ভিয়েতনামে অগ্নিকাণ্ডে নিহত ১৪
ভিয়েতনামে অগ্নিকাণ্ডে নিহত ১৪
![]() |
ভিয়েতনামের হ্যানয়ের একটি ঘন বসতিপূর্ণ আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) সকালের এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভিয়েতনামের রাজধানীতে একটি সরু গলিতে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার ফাইটার সাতজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে কী কারণে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এ ছাড়া যারা নিহত হয়েছেন তাদের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি।
জননিরাপত্তা মন্ত্রণালয় আরও বলেছে, এ ঘটনায় কোনো অভিযুক্তকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
গত বছরের সেপ্টেম্বরে রাজধানী হ্যানয়ে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় শিশুসহ আরও ৩৭ জন আহত হন।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















