বুধবার   ২৫ মার্চ ২০২৬ || ১১ চৈত্র ১৪৩২ || ০৪ শাওয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আমিরাতে লটারিতে ৪৮ কোটি টাকা জিতলেন বাংলাদেশের আরিফ

অপরাজেয় বাংলা ডেস্ক

১১:৩৫, ৪ জুন ২০২২

৫৯০

আমিরাতে লটারিতে ৪৮ কোটি টাকা জিতলেন বাংলাদেশের আরিফ

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে দুই কোটি দিরহাম জিতেছেন আরিফ খান নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক। বাংলাদেশি মু্দ্রায় এই অর্থপুরস্কারের মূল্য প্রায় ৪৮ কোটি ৪৯ লাখ টাকা। 

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস শুক্রবার (৩ জুন) এক খবরে এ তথ্য জানানো হয়েছে। 

আরিফ খান ঢাকার বাসিন্দা। চার বছর ধরে তিনি আমিরাতের শারজাহ শহরে ব্যবসা করছেন। সেখানে একটি গাড়ির ওয়ার্কশপ চালান আরিফ।

আরিফ খালিজ টাইমসকে বলেন, ‘আমি আগে কোনোদিন টিকিট কিনিনি। এক বছর আগে থেকে কেনা শুরু করেছি। সবসময় একা একাই টিকিট কিনতাম। আমি আমার ভাগ্য পরীক্ষা করছিলাম। গত ২৭ মে ১৪৪৪৮১ নাম্বারের বিগ টিকিট আবুধাবির ‘মাইটি ২০ মিলিয়ন’ র‌্যাফেল ড্রয়ের এই টিকিটটি কিনেছিলাম।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank