সোমবার   ১৬ মার্চ ২০২৬ || ২ চৈত্র ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

২৪ ঘন্টায় আক্রান্ত বেড়ে ৩৭৩৭, মৃত্যু ৩৩

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:৪৯, ২৬ মার্চ ২০২১

আপডেট: ১৬:১৩, ২৬ মার্চ ২০২১

৬৫৩

করোনাভাইরাস: বাংলাদেশ

২৪ ঘন্টায় আক্রান্ত বেড়ে ৩৭৩৭, মৃত্যু ৩৩

২৪ ঘন্টায় মৃত্যু আক্রান্ত ৩৭৩৭, মৃত্যু ৩৩
২৪ ঘন্টায় মৃত্যু আক্রান্ত ৩৭৩৭, মৃত্যু ৩৩

করোনাভাইরাস মহামারিতে দেশে মৃত্যু ও আক্রান্তের সংখ্যাই বলে দেয়, পরিস্থিতি ভালো নয়। শুক্রবার (২৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী সাতাশ হাজারের বেশি পরীক্ষায় ৩ হাজার ৭৩৭ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। আর করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন। 

**করোনায় তিনমাসে সর্বোচ্চ মৃত্যু

গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত এ মহামারিতে মোট মারা গেছেন ৮ হাজার ৮৩০ জন। গতকাল বৃহস্পতিবার মারা গেছেন ৩৩ জন, বুধবার মৃত্যু হয় ২৫ জনের। এর আগেরদিন মঙ্গলবার ১৮ জনের এবং সোমবার এই সংখ্যা ছিল ৩০। এছাড়া রবিবার মারা গেছেন ২২ জন আর শনিবার ২৬।

২৪ ঘণ্টায় করোনা শনাক্তের এই সংখ্যাও গেলো সাড়ে আট মাসের মধ্যে সর্বোচ্চ। গতকাল বৃহস্পতিবার ৩ হাজার ৫৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ২০২০ সালের ৮ মার্চ থেকে এ পর্যন্ত  ৫ লাখ ৮৮ হাজার ১৩২ জন করোনা রোগী শনাক্ত হয়। করোনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ২২৯ জনের।

•    ২৪ ঘণ্টায় মৃত্যু   :  ৩৩
•    মোট মৃত্যু:         : ৮,৮৩০
•    শনাক্ত               : ৩,৭৩৭
•    মোট শনাক্ত        : ৫ লাখ ৮৮ হাজার ১৩২ জন
•    নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ২৭ হাজার ২২৯ জনের

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৭তম স্থানে আছে বাংলাদেশ। আর মৃতের সংখ্যায় আছে ৩৩তম অবস্থানে।

শুক্রবার (২৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, ৩২ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে এবং বাড়িতে মারা গেছেন ১ জন। মৃতদের মধ্যে ২৬ জন রাজধানীর বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম ৬ জন এবং রাজশাহীর বাসিন্দা ১ জন করে। 

ঢাকা: ২৬
চট্টগ্রাম: ৬
রাজশাহী: ১

মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ১৫ জনের বয়সই ষাটের ওপর। ৫১-৬০ এর মধ্যে ১১ জন। ৪১-৫০ এর মধ্যে ১৪ জনের বয়স। এছাড়া ৩১-৪০ এর মধ্যে ৪ জনের বয়স।

এছাড়া গেলো ২৪ ঘণ্টাতে পুরুষের মৃত্যুর হার নারীর তুলনায় বেশি।
পুরুষ: ২১ (৭৫.৫৫%)
নারী: ১২ (২৪.৪৫%)

শেষ ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২,০৫৭ জন। করোনাক্রান্ত হয়ে সুস্থ হওয়া মানুষের মোট সংখ্যা ৫ লাখ ৩১ হাজার ৯৫১ জন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত