সোমবার   ১৬ মার্চ ২০২৬ || ২ চৈত্র ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৪ ঘন্টায় মৃত্যু ৩৪, আক্রান্ত ৩,৫৮৭

করোনায় তিনমাসে সর্বোচ্চ মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:১৪, ২৫ মার্চ ২০২১

আপডেট: ১৬:৫৭, ২৫ মার্চ ২০২১

৭৪৩

২৪ ঘন্টায় মৃত্যু ৩৪, আক্রান্ত ৩,৫৮৭

করোনায় তিনমাসে সর্বোচ্চ মৃত্যু

করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৩৪, আক্রান্ত ৩,৫৮৭
করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৩৪, আক্রান্ত ৩,৫৮৭

করোনাভাইরাস মহামারিতে দেশে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে। সপ্তাহের শেষ দিন, বৃহস্পতিবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। সাড়ে সাতাশ হাজারের বেশি পরীক্ষায় ৩ হাজার ৫৮৭ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। 

এর আগে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল গত বছরের ২০ ডিসেম্বর। সেদিন ৩৮ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

**২৪ ঘন্টায় ২৫ জনের মৃত্যু, আক্রান্ত ৩,৫৬৭

গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত এ মহামারিতে মোট মারা গেছেন ৮ হাজার ৭৯৭ জন। গতকাল বুধবার মৃত্যু হয় ২৫ জনের। এর আগেরদিন মঙ্গলবার ১৮ জনের এবং সোমবার এই সংখ্যা ছিল ৩০। এছাড়া রবিবার মারা গেছেন ২২ জন আর শনিবার ২৬।

২৪ ঘণ্টায় করোনা শনাক্তের এই সংখ্যাও গেলো সাড়ে আট মাসের মধ্যে সর্বোচ্চ। গতকাল বুধবার ৩ হাজার ৫৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ২০২০ সালের ৮ মার্চ থেকে এ পর্যন্ত  ৫ লাখ ৮৪ হাজার ৩৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়। করোনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৪৫ জনের।

•    ২৪ ঘণ্টায় মৃত্যু   :  ৩৪
•    মোট মৃত্যু:         : ৮,৭৯৭
•    শনাক্ত               : ৩,৫৮৭
•    মোট শনাক্ত        : ৫ লাখ ৮৪ হাজার ৩৯৫ জন
•    নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ২৭ হাজার ৪৫ জনের

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৭তম স্থানে আছে বাংলাদেশ। আর মৃতের সংখ্যায় আছে ৩৩তম অবস্থানে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, ৩৩ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে এবং বাড়িতে মারা গেছেন ১ জন। মৃতদের মধ্যে ২৭ জন রাজধানীর বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম ৩ জন, খুলনা বরিশাল, সিলেট, রংপুরে ও ময়মনসিংহের বাসিন্দা ১ জন করে। 

ঢাকা: ২৭
চট্টগ্রাম: ৩
রংপুর: ১
বরিশাল: ১ 
খুলনা: ১
ময়মনসিংহ: ১

মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ১৮ জনের বয়সই ষাটের ওপর। ৫১-৬০ এর মধ্যে ১১ জন। ৪১-৫০ এর মধ্যে ১ জনের বয়স। এছাড়া ৩১-৪০ এর মধ্যে ২ জন, ২১-৩০ এবং ১১-২০ এর মধ্যে ১ জনের বয়স।

এছাড়া গেলো ২৪ ঘণ্টাতে পুরুষের মৃত্যুর হার নারীর তুলনায় বেশি।
পুরুষ: ২৫ (৭৫.৫৯%)
নারী: ৯ (২৪.৪১%)

শেষ ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১,৯৮৫ জন। করোনাক্রান্ত হয়ে সুস্থ হওয়া মানুষের মোট সংখ্যা ৫ লাখ ২৯ হাজার ৮৯৪ জন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত