করোনাভাইরাস: বাংলাদেশ
২৪ ঘন্টায় ২৫ জনের মৃত্যু, আক্রান্ত ৩,৫৬৭
করোনাভাইরাস: বাংলাদেশ
২৪ ঘন্টায় ২৫ জনের মৃত্যু, আক্রান্ত ৩,৫৬৭
![]() |
| করোনা আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘন্টায় ২৫ জনের মৃত্যু, আক্রান্ত ৩,৫৬৭ |
মহামারির দ্বিতীয় বছরের শুরুর দিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও মার্চ মাস থেকে মৃত্যু ও আক্রান্তের তথ্য যথেষ্ট উদ্বেগ তৈরি করছে। বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন। সাড়ে সাতাশ হাজারের বেশি পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। পরীক্ষার এই সংখ্যাও গত এক বছরের মধ্যে সবচেয়ে বেশি।
**২৪ ঘন্টায় আক্রান্ত ৩৫৫৪ জন, সাড়ে আট মাসে সর্বোচ্চ
গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত এ মহামারিতে মোট মারা গেছেন ৮ হাজার ৭৬৩ জন। গতকাল মঙ্গলবার মৃত্যু হয় ১৮ জনের। সোমবার এই সংখ্যা ছিল ৩০। রবিবার মারা গেছেন ২২ জন আর শনিবার ২৬।
২৪ ঘণ্টায় করোনা শনাক্তের এই সংখ্যাও গেলো সাড়ে আট মাসের মধ্যে সর্বোচ্চ। গতকাল মঙ্গলবার ৩ হাজার ৫৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ২০২০ সালের ৮ মার্চ থেকে এ পর্যন্ত ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জন করোনা রোগী শনাক্ত হয়।
• ২৪ ঘণ্টায় মৃত্যু : ২৫
• মোট মৃত্যু: : ৮,৭৬৩
• শনাক্ত : ৩,৫৬৭
• মোট শনাক্ত : ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জন
• নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ২৭ হাজার ৫০২ জনের
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৭তম স্থানে আছে বাংলাদেশ। আর মৃতের সংখ্যায় আছে ৩৩তম অবস্থানে।
বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, ২৫ জনেরই মৃত্যু হয়েছে হাসপাতালে। মৃতদের মধ্যে ১৮ জন রাজধানীর বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম ৩ জন, রাজশাহী, বরিশাল, সিলেট ও রংপুরে ১ জন।
ঢাকা: ১৮
চট্টগ্রাম: ৩
রংপুর: ১
রাজশাহী: ১
বরিশাল: ১
সিলেট: ১
মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৪ জনের বয়সই ষাটের ওপর। ৫১-৬০ এর মধ্যে ৯ জন। ৪১-৫০ এর মধ্যে ২ জনের বয়স।
এছাড়া গেলো ২৪ ঘণ্টাতে পুরুষের মৃত্যুর হার নারীর তুলনায় বেশি।
পুরুষ: ১৮ (৭৫.৬০%)
নারী: ৭ (২৪.৪০%)
শেষ ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১,৯১৫ জন। করোনাক্রান্ত হয়ে সুস্থ হওয়া মানুষের মোট সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৯০৯ জন।
করোনা মোকাবেলায় টিকার পাশাপাশি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরা ইত্যাদির ওপরই জোর দেওয়া হচ্ছে বেশি। বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনা হয়তো কোনো দিনই পৃথিবী থেকে পুরোপুরি উবে যাবে না। ভোগাবে দীর্ঘদিন, থেকে যেতে পারে মৌসুমি রোগের রূপেও। তাই এর সঙ্গে নিরাপদ সহাবস্থানেই খুঁজতে হবে কার্যকর নিদান।
আরও পড়ুন
- ডেল্টা ভ্যারিয়েন্ট গুটিবসন্তের মতো সংক্রামক, ছড়াচ্ছে ভ্যাকসিনেটরাও
- করোনাভাইরাস
দ্বিতীয় ঢেউ সামলাতে প্রস্তুত চট্টগ্রামের ফিল্ড হাসপাতালগুলো - পুরোপুরি না সেরেই হোয়াইট হাউসে ট্রাম্প
করোনাকে একদম ভয় পাবেন না! - মসজিদ-মন্দিরে মাস্ক পরা বাধ্যতামূলক করলো সরকার
- করোনা বিশ্ব ব্রিফ: নতুন নতুন সংক্রমণে কারফিউ, লকডাউন
- করোনাভাইরাস
মহামারিগুলো সাধারণত কীভাবে শেষ হয়? - ভালো চিকিৎসা পেলে বেঁচে যেতাম, মোদিকে ট্যাগ দিয়ে অভিনেতার মৃত্যু
- টিকাদান কর্মসূচি উদ্বোধন
যারা নিলেন করোনার প্রথম ভ্যাকসিন - ভ্যাকসিন পরীক্ষায় বাংলাদেশের কাছে টাকা চাইছে সিনোভ্যাক
- চিকিৎসকসহ ৮৮৯০ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

















