সোমবার   ১৬ মার্চ ২০২৬ || ২ চৈত্র ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

২৪ ঘন্টায় আক্রান্ত ৩৫৫৪ জন, সাড়ে আট মাসে সর্বোচ্চ

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:৪৯, ২৩ মার্চ ২০২১

আপডেট: ১৬:০৭, ২৩ মার্চ ২০২১

৭৮১

করোনাভাইরাস: বাংলাদেশ

২৪ ঘন্টায় আক্রান্ত ৩৫৫৪ জন, সাড়ে আট মাসে সর্বোচ্চ

২৪ ঘন্টায় শনাক্ত ৩৫৫৪, সাড়ে আট মাসে সর্বোচ্চ
২৪ ঘন্টায় শনাক্ত ৩৫৫৪, সাড়ে আট মাসে সর্বোচ্চ

দেশে করোনাক্রান্তের সংখ্যা আবারও সাড়ে তিন হাজার পেরিয়ে গেল মহামারির দ্বিতীয় বছরে। মঙ্গলবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩,৫৫৪ জনের। গেলো সাড়ে আট মাসের মধ্যে শনাক্তের এই সংখ্যা সর্বোচ্চ।  

২৫ হাজার ৯৫৪ জনের করোনা পরীক্ষায় এই তথ্য পাওয়া গেছে। গতকাল সোমবার ২,৮০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ২০২০ সালের ৮ মার্চ থেকে এ পর্যন্ত  ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন করোনা রোগী শনাক্ত হয়।

এর আগে ২০২০ সালে ২ জুলাই দেশে সর্বোচ্চ সংখ্যক ৪,০১৯ জনের করোনা শানাক্ত হয়েছিল। 

এদিকে, মঙ্গলবার (২৩ মার্চ) গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। সোমবার এই সংখ্যা ছিল ৩০। রবিবার মারা গেছেন ২২ জন আর শনিবার এই সংখ্যা ছিল ২৬। গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত এ মহামারিতে মোট মারা গেছেন ৮ হাজার ৮৭৯৮ জন। 

•    ২৪ ঘণ্টায় মৃত্যু   :  ১৮
•    মোট মৃত্যু:         : ৮,৭৯৮
•    শনাক্ত               : ৩,৫৫৪
•    মোট শনাক্ত        : ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন
•    নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ২৫ হাজার ৯৫৪ জনের

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৭তম স্থানে আছে বাংলাদেশ। আর মৃতের সংখ্যায় আছে ৩৩তম অবস্থানে।

মঙ্গলবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, ১৮ জনের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে একজন বাড়িতে মারা গেছেন। মৃতদের মধ্যে ১৪ জন রাজধানীর বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম ৩ জন এবং রংপুরে ১ জন। 

ঢাকা: ১৪
চট্টগ্রাম: ৩
রংপুর: ১

মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জনের বয়সই ষাটের ওপর। ৫১-৬০ এর মধ্যে ৬ জন। ৪১-৫০ এর মধ্যে ২ জনের বয়স।

এছাড়া গেলো ২৪ ঘণ্টাতে পুরুষের মৃত্যুর হার নারীর তুলনায় বেশি।
পুরুষ: ১২ (৭৫.৯১%)
নারী:  ৬ (২৪.৩৯%)

শেষ ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১,৮৩৫ জন। করোনাক্রান্ত হয়ে সুস্থ হওয়া মানুষের মোট সংখ্যা ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন।

করোনা মোকাবেলায় টিকার পাশাপাশি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরা ইত্যাদির ওপরই জোর দেওয়া হচ্ছে বেশি। বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনা হয়তো কোনো দিনই পৃথিবী থেকে পুরোপুরি উবে যাবে না। ভোগাবে দীর্ঘদিন, থেকে যেতে পারে মৌসুমি রোগের রূপেও। তাই এর সঙ্গে নিরাপদ সহাবস্থানেই খুঁজতে হবে কার্যকর নিদান।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত