শনিবার   ২৮ মার্চ ২০২৬ || ১৩ চৈত্র ১৪৩২ || ০৭ শাওয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাহার বিলে ভারতের মন্ত্রীসভার অনুমোদন

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৫:৫৭, ২৪ নভেম্বর ২০২১

৪৭২

বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাহার বিলে ভারতের মন্ত্রীসভার অনুমোদন

বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাহার বিলে অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রীসভা। বুধবার (২৪ নভেম্বর) সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ১৯ নভেম্বর এই ৩টি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেসময় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেন, 'আমি ভারতবাসীর কাছে পবিত্র মনে ক্ষমা চাইছি। আমরা কৃষকদের (৩টি কৃষি আইন সম্পর্কে) বোঝাতে পারিনি। আমি কৃষকদের তাদের বাড়িতে, তাদের জমিতে, তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমি তাদের সবকিছু নতুন করে শুরুর অনুরোধ করছি।'

এই ৩টি আইন প্রত্যাহারের দাবিতে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের হাজার হাজার কৃষক ২০২০ সালের নভেম্বর থেকে দিল্লির বাইরে তাবু খাটিয়ে অবস্থান করে আসছিলেন। একবছরের বেশি সময় ধরে চলা এই আন্দোলনে ৭০০ এর বেশি কৃষক মারা গেছেন। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত