সোমবার   ১৬ মার্চ ২০২৬ || ২ চৈত্র ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

২৪ ঘন্টায় মৃত্যু বেড়ে ৩৯, আক্রান্ত ৩৬৭৪

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:৩৯, ২৭ মার্চ ২০২১

আপডেট: ১৬:৪০, ২৭ মার্চ ২০২১

৭৯১

করোনাভাইরাস: বাংলাদেশ

২৪ ঘন্টায় মৃত্যু বেড়ে ৩৯, আক্রান্ত ৩৬৭৪

২৪ ঘন্টায় মৃত্যু বেড়ে ৩৯, আক্রান্ত ৩৬৭৪
২৪ ঘন্টায় মৃত্যু বেড়ে ৩৯, আক্রান্ত ৩৬৭৪

করোনাভাইরাস মহামারিতে দেশে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। শনিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী শেষ ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ জন। অন্যদিকে সাড়ে চব্বিশ হাজারের বেশি পরীক্ষায় ৩ হাজার ৬৭৪ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে।

**২৪ ঘন্টায় আক্রান্ত বেড়ে ৩৭৩৭, মৃত্যু ৩৩

গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত এ মহামারিতে মোট মারা গেছেন ৮ হাজার ৮৬৯ জন। গতকাল শুক্রবার মারা গেছেন ৩৩ জন।

গতকাল শুক্রবার ৩ হাজার ৭৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ২০২০ সালের ৮ মার্চ থেকে এ পর্যন্ত ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জন করোনা রোগী শনাক্ত হয়। করোনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ২২৯ জনের।

•    ২৪ ঘণ্টায় মৃত্যু   :  ৩৯
•    মোট মৃত্যু:         : ৮,৮৬৯
•    শনাক্ত               : ৩,৬৭৪
•    মোট শনাক্ত        : ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জন
•    নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ২৪ হাজার ৬৬৪ জনের

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৭তম স্থানে আছে বাংলাদেশ। আর মৃতের সংখ্যায় আছে ৩৩তম অবস্থানে।

শনিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, ৩৯ জনেরই মৃত্যু হয়েছে হাসপাতালে। মৃতদের মধ্যে ২৮ জন রাজধানীর বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম ৫ জন এবং রাজশাহী ও খুলনার বাসিন্দা ২ জন করে। এছাড়া সিলেট ও রংপুরের বাসিন্দাও ১ জন করে।

ঢাকা: ২৮
চট্টগ্রাম: ৫
রাজশাহী: ২
খুলনা : ২
রংপুর: ১
সিলেট: ১


মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ২৫ জনের বয়সই ষাটের ওপর। ৫১-৬০ এর মধ্যে ১০ জন। ৪১-৫০ এর মধ্যে ১ জনের বয়স। এছাড়া ৩১-৪০ এর মধ্যে ৩ জনের বয়স।

এছাড়া গেলো ২৪ ঘণ্টাতে পুরুষের মৃত্যুর হার নারীর তুলনায় বেশি।
পুরুষ: ২৪ (৭৫.৪৯%)
নারী: ১৫ (২৪.৫১%)

শেষ ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১,৯৭১ জন। করোনাক্রান্ত হয়ে সুস্থ হওয়া মানুষের মোট সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৯২২ জন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত