বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ || ৫ চৈত্র ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৬৯ জনের করোনা শনাক্ত, ‍মৃত্যু নেই

স্টাফ করেসপন্ডেন্ট

১৯:০৪, ১০ নভেম্বর ২০২২

৭৪২

৬৯ জনের করোনা শনাক্ত, ‍মৃত্যু নেই

ফাইল ছবি
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৬১ জনে।

এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪২৬ জনই রয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ২৫৮ জন।

২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৩৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৫২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত