করোনাভাইরাস: বাংলাদেশ
সাড়ে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু ১৭
করোনাভাইরাস: বাংলাদেশ
সাড়ে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু ১৭
![]() |
| করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪.১২ |
দেশে করোনাক্রান্ত হয়ে মৃত্যু নেমে এসেছে বিশের নিচে। কমেছে শনাক্ত ও শনাক্তের হারও। বুধবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে।
মৃত্যুর এই সংখ্যা গত সাড়ে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন। এদিকে দেশের চার বিভাগ বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে করোনাক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
**২৪ ঘন্টায় মৃত্যু আরও ৩১, শনাক্ত ১৩১০
এর আগে একদিনে কম মৃত্যু হয় ১৮ মার্চ। সেদিন ১৬ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার মৃত্যু হয় ৩১ জনের। সোমবার ছিল ২৫, রবিবার এই সংখ্যা ছিল ২১,শনিবার ২৫,আগের দিন শুক্রবার ৩১।
অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৮ হাজার ৫৯৯ জনের পরীক্ষায় করোনা শনাক্ত হয় হাজার ১ জনের ১৭৮ জন। গতকাল মঙ্গলবার ১ হাজার ৩১০ জনের করোনায় সংক্রমিত হন।
করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪.১২ । মঙ্গলবার ৪.৪৯, সোমবার ৪.৩৬, রবিবার ৪.৪১, শনিবার ৪.৫৯, শুক্রবার ৪.৫৪।
এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৭ হাজার ৪৮৭ জন। মোট শনাক্ত ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জন।
- ২৪ ঘণ্টায় মৃত্যু: ১৭
- মোট মৃত্যু: ২৭ হাজার ৪৮৭
- শনাক্ত : ১,১৭৮
- মোট শনাক্ত: ১৫ লাখ ৫৫ হাজার ৫১
- নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ২৮ হাজার ৫৯৯
- শনাক্তের হার: ৪.১২ শতাংশ
- সুস্থ: ১ হাজার ৮৬
- মোট সুস্থ: ১৫ লাখ ১৪ হাজার ৯৬২
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ১৪ জন এবং ৩ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে।
মৃতদের মধ্যে ১২ জন ঢাকার, ৩ জন চট্টগ্রামের। ১ জন করে রাজশাহীর ও খুলনার বাসিন্দা।এছাড়া বরিশাল, সিলেট, রংপুর এবং ময়নমনসিংহে গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি।
ঢাকা: ১২
চট্টগ্রাম: ৩
রাজশাহী: ১
খুলনা: ১
বরিশাল: ০
সিলেট: ০
রংপুর: ০
ময়মনসিংহ: ০
বুধবার করোনাক্রান্ত হয়ে মৃতদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি।
পুরুষ: ১০
নারী: ৭
বয়সভিত্তিক বিশ্লেষণে মৃতদের মধ্যে ৮১-৯০ এর মধ্যে ১ জন,৪ জনের বয়স ৭১-৮৯ এর মধ্যে এবং ৬ জনের ৬১-৭০ এর মধ্যে।
এছাড়া আরও ৪ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে,১ জনের ৪১-৫০ এর মধ্যে এবং ১ জনের বয়স ৩১-৪০ এর মধ্যে।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ১৫ লাখ ১৪ হাজার ৯৬২।
আরও পড়ুন
- ডেল্টা ভ্যারিয়েন্ট গুটিবসন্তের মতো সংক্রামক, ছড়াচ্ছে ভ্যাকসিনেটরাও
- করোনাভাইরাস
দ্বিতীয় ঢেউ সামলাতে প্রস্তুত চট্টগ্রামের ফিল্ড হাসপাতালগুলো - পুরোপুরি না সেরেই হোয়াইট হাউসে ট্রাম্প
করোনাকে একদম ভয় পাবেন না! - মসজিদ-মন্দিরে মাস্ক পরা বাধ্যতামূলক করলো সরকার
- করোনা বিশ্ব ব্রিফ: নতুন নতুন সংক্রমণে কারফিউ, লকডাউন
- করোনাভাইরাস
মহামারিগুলো সাধারণত কীভাবে শেষ হয়? - ভালো চিকিৎসা পেলে বেঁচে যেতাম, মোদিকে ট্যাগ দিয়ে অভিনেতার মৃত্যু
- টিকাদান কর্মসূচি উদ্বোধন
যারা নিলেন করোনার প্রথম ভ্যাকসিন - ভ্যাকসিন পরীক্ষায় বাংলাদেশের কাছে টাকা চাইছে সিনোভ্যাক
- চিকিৎসকসহ ৮৮৯০ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

















