শুক্রবার   ২৭ মার্চ ২০২৬ || ১৩ চৈত্র ১৪৩২ || ০৬ শাওয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৪ ঘন্টায় মৃত্যু ২৫, শনাক্ত হাজারের নিচে

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:৩৬, ২৫ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৭:৪২, ২৫ সেপ্টেম্বর ২০২১

৪৬৫

২৪ ঘন্টায় মৃত্যু ২৫, শনাক্ত হাজারের নিচে

সপ্তাহের প্রথম দিনে করোনাক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত ২৫ জনের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার মৃত্যুর এই সংখ্যা ছিল ৩১, বৃহস্পতিবার ছিল ২৪, বুধবার ৩৬, মঙ্গল ও সোমবার মৃত্যুর সংখ্যাও ছিল ২৬, রবিবার ৪৩। 

এদিকে মৃত্যুর পাশাপাশি কমেছে শনাক্ত সংখ্যায়। অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৭ হাজার ৮১৮ জনের নমুনী পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৮১৮ জনের। গতকাল শুক্রবার ১ জনের ২৩৩ জনের করোনা শনাক্ত হয়। 

গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের ৪.৫৯ হার। শুক্রাবর ছিল ৪.৫৪, বৃহস্পতিবার ছিল ৪.৬১, বুধবার ৪.৭৯, মঙ্গলবার, ৪.৬৯, সোমবার ছিল ৫.৬৭,  রবিবার ৫.৬২। 

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৭ হাজার ৩৯৩ জন। মোট শনাক্ত ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জন।

•    ২৪ ঘণ্টায় মৃত্যু: ২৫
•    মোট মৃত্যু: ২৭ হাজার ৩৯৩
•    শনাক্ত : ৮১৮ জন
•    মোট শনাক্ত: ১৫ লাখ ৫০ হাজার ৩৭১
•    নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ১৭ হাজার ৮১৮
•    শনাক্তের হার: ৪.৫৯ শতাংশ
•    সুস্থ: ৯৬৫ জন
•    মোট সুস্থ: ১৫ লাখ ১০ হাজার ১৬৭

**মৃত্যু সামান্য বাড়লেও কমছে শনাক্তের হার 

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ১৯ জন এবং ৬ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। 

বিভাগভিত্তিক মৃত্যু-
ঢাকা: ১১
চট্টগ্রাম: ৬
রাজশাহী: ০
খুলনা: ৪
বরিশাল: ০
সিলেট: ২
রংপুর: ২
ময়মনসিংহ: ০

২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে পুরুষের মৃত্যু বেশি হয়েছে।
পুরুষ: ১৪
নারী:  ১১

বয়সভিত্তিক বিশ্লেষণে মৃতদের মধ্যে ২ জনের বয়স ৮১-৯০ এর মধ্যে, ৩  জনের বয়স ৭১-৮৯ এর মধ্যে এবং ৭ জনের ৬১-৭০ এর মধ্যে।

এছাড়া আরও ৬ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ৪ জনের ৪১-৫০ এর মধ্যে, ৩১-৪০ এর মধ্যে ২ জন্য এবং ২১-৩০ এর মধ্যে একজনের বয়স। 

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬৫ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ১৫ লাখ ১০ হাজার ১৬৭।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত