শুক্রবার   ২০ মার্চ ২০২৬ || ৫ চৈত্র ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৪ ঘন্টায় বেড়েছে মৃত্যু-শনাক্তের হার

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:২৬, ১৭ নভেম্বর ২০২১

৬৬৭

২৪ ঘন্টায় বেড়েছে মৃত্যু-শনাক্তের হার

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী বুধবার (১৭ নভেম্বর) সর্বশেষ ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ দিন মারা গেছেন ৬ জন। 

গতকাল মঙ্গলবার করোনায় মৃত্যু হয়েছিল ২ জনের, সোম ও রবিবার মৃত্যুবরণ করেন ৪ জন, শনিবার এই সংখ্যা ছিল ৬।

অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ৬৭০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ২৬৬ জনের। গতকাল মঙ্গলবার এই সংখ্যা ছিল ২১৩। 

গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.৩৫। মঙ্গলবার শনাক্তের হার ছিল ১.০৩, রবিবার ১.৩২।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৭ হাজার ৯৩৪ জন। মোট শনাক্ত ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জন।

২৪ ঘণ্টায় মৃত্যু: ৬
মোট মৃত্যু: ২৭ হাজার ৯৩৪
শনাক্ত: ২৬৬
মোট শনাক্ত: ১৫ লাখ ৭৩ হাজার ২১৪
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ১৯ হাজার ৬৭০
শনাক্তের হার: ১.৩৫ শতাংশ
সুস্থ: ২৫৭
মোট সুস্থ: ১৫ লাখ ৩৭ হাজার ২২৪

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত