সোমবার   ১৬ মার্চ ২০২৬ || ১ চৈত্র ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘মিশন ইম্পসিবল ৮’ এর শুটিং পেছালো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৩:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৩:৫৯, ১৭ ফেব্রুয়ারি ২০২১

৮৭৬

‘মিশন ইম্পসিবল ৮’ এর শুটিং পেছালো

হলিউড তারকা টম ক্রুজের মিশন ইম্পসিবল ৭ এর পরপরই ৮ এর শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে এ অভিনেতা অন্য একটি ছবির প্রচারণায় ব্যস্থ থাকবেন বলে মিশন ইম্পসিবলের অষ্টম কিস্তির শুটিং পেছানো হয়েছে বলে জানায় প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স। 

অ্যাকশন ফ্রেঞ্চাইজ ‘মিশন ইম্পসিবল ৭’ এর শুটির সম্প্রতি শেষ করেছেন টম ক্রুজ। করোনার প্রকোপ না থাকলে গতবছরই শেষ হওয়ার কথা ছিল চিত্রগ্রহণের কাজ।

ডেডলাইনের প্রতিবেদনে বলা হয়, ২ জুলাই টম ক্রুজের বহুল প্রতিক্ষিত ছবি ‘টপ গান: মাভেরিক’ মুক্তি পাবে। ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ব্লকব্লাস্টার ছবি ‘টপ গান’ এর সিক্যুয়েল এটি। আর এ ছবির প্রচারণার জন্যই ‘মিশন ইম্পসিবল ৮’ এর শুটিং পেছানো হয়েছে। 

এবছর নভেম্বরের ১৯ তারিখ মুক্তি পাবে ‘মিশন ইম্পসিবল ৭’। আর ‘মিশন ইম্পসিবল ৮’ এর জন্য ঠিক করা হয়েছে ২০২২ সালের ৪ নভেম্বর। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank