সোমবার   ২৩ মার্চ ২০২৬ || ৮ চৈত্র ১৪৩২ || ০১ শাওয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টিজারেই বাজিমাত প্রভাসের ‘রাধে শ্যাম’

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৩:৩৬, ১৪ ফেব্রুয়ারি ২০২১

৯১৩

টিজারেই বাজিমাত প্রভাসের ‘রাধে শ্যাম’

ভক্তদের আগ্রহ আকাশচুম্বী করতে ভালোবাসা দিবসে প্রকাশ করা হলো প্রভাসের ‘রাধে শ্যাম’ এর টিজার। আগেই ফার্স্ট লুক ও পোস্টার দিয়ে মাতিয়ে রেখেছিলেন বাহুবলি অভিনেতা। টিজারের পর ছবিটি দেরিতে দেখতে পারার আক্ষেপ জাগছে দর্শকদের মনে। 

রোমান্টিক ছবিটির ৫২ সেকেন্ডের টিজারে দেখা যায় এক রেল স্টেশনে অভিনেত্রী পূজা হেগড়েকে মুগ্ধ করার চেষ্টা করছেন প্রভাস। সামনে আসার পর পূজা জিজ্ঞেস করেন তুমি কি রোমিও হতে চাও? উত্তরে প্রভাস বলেন, রোমিও প্রেমে মারা গেছে; আমি তেমনটা হতে চাইনা। 

রবিবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশিক টিজারটি ইতোমধ্যে দেখে ফেলেছে সাড়ে ১১ লাখ বার। ২ লাখ ১৬ হাজার লাইক আর কমেন্ট করেছে প্রায় ১০ হাজার জন। যেখানে ছবিটি দেখার অধীর আগ্রহের কথা জানিয়েছেন ভক্তরা। 

রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এ ছবিতে প্রভাস ও পূজা হেগড়ে ছাড়াও আর অভিনয় করেছেন সত্যরাজ, ভাগ্যশ্রী, কুনাল রয় কাপুর, জগপতি বাবু, জয়রাম, সচিন খেদেকার, ভিনা ব্যানার্জিরি মতো তারকারা। মূলত তেলেগু ছবি হলেও তামিল, কার্নাটাকা, মালায়ালাম ও হিন্দিতেও মুক্তি পাবে ছবিটি। তবে ঠিক কবে পর্দায় দেখা যাবে তা জানানো হয়নি। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank