শনিবার   ১৪ মার্চ ২০২৬ || ২৯ ফাল্গুন ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাবা হারালেন চঞ্চল চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট

২২:৩৬, ২৭ ডিসেম্বর ২০২২

৯৬১

বাবা হারালেন চঞ্চল চৌধুরী

অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী (৯০) মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭.৫০ মিনিটে রাজধানীর গ্রীণ লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনেতা চঞ্চলের বাবার মৃত্যু খবর নিশ্চিত করেছেন চঞ্চল চৌধুরীর পারিবারিক বন্ধু অভিনেত্রী শাহানাজ খুশি।

জানা যায়, দুই সপ্তাহ দিন ধরে চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী হাসপাতালের ভর্তি ছিলেন। কয়েক দিন ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। 

শাহানাজ খুশি জানান, চঞ্চল চৌধুরীর গ্রামের বাড়ি পাবনার সুজানগর উপজেলার কামারহাট নিজের নিজ এলাকায় বুধবার তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank