মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ || ৯ চৈত্র ১৪৩২ || ০২ শাওয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জিহ্বা দিয়ে সনু সুদের ছবি আঁকলেন তরুণ, আপ্লুত অভিনেতা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৭:৪৮, ৩১ জুলাই ২০২১

৭৭৪

জিহ্বা দিয়ে সনু সুদের ছবি আঁকলেন তরুণ, আপ্লুত অভিনেতা

মানুষের ভালোবাসার মতো উপহার বোধহয় আর হয় না। ৩০ জুলাই নিজের ৪৮-র জন্মদিনে দেশের অগণিত মানুষের ভালোবাসায় ভাসলেন সনু সুদ। 

এদিন একাধিক পোস্টার, ফুল, উপহার নিয়ে অভিনেতার অ্যাপার্টমেন্টের নিচে জড়ো হন তার অসংখ্য অনুরাগী। নিজেকে তাদের থেকে দূরে না রেখে অ্যাপার্টমেন্টের বাইরে বের হয়ে আসেন এই বলিউড অভিনেতা। 

তবে এদিন সবাইকে চমকে দিয়ে সনু সুদকে এক অমূল্য, অপ্রত্যাশিত উপহার দিলেন এক তরুণ। হলুদ রঙে জিভ ডুবিয়ে রাস্তায় দাঁড়িয়েই এঁকে ফেললেন তার ছবি। যা দেখে আপ্লত অভিনেতা। সেখানে অন্যান্যরাও হাততালি দিয়ে অভিবাদন জানালেন শিল্পীকে। 

এক তরুণী পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দেখা গেল অভিনেতাকে। আর এসবই উঠে এসেছে পাপারাৎজি ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রামে।

প্রসঙ্গত, গত লকডাউনের সময় থেকেই কঠিন সময়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের পাশে দাঁড়িয়েছেন সনু সুদ। যখন যেখান থেকে সাহায্যের আবেদন এসেছে তখন সেখানেই পৌঁছে গিয়েছে অভিনেতার সাহায্যের ঝুলি । সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে মোট ১৮টি অক্সিজেন প্লান্ট স্থাপনের উদ্যোগও নিয়েছেন তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank