মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ || ৩ চৈত্র ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৮:১১, ৪ মার্চ ২০২৪

৫১৩

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সন্ধ্যা ছয়টার শুরু হওয়া এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে জাকের আলির। এই উইকেটকিপার ব্যাটার সদ্য সমাপ্ত বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলের ক্যাপ পেলেন।

লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজে খেলছেন সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো অভিজ্ঞরা। তাদের অনুপস্থিতিতে তরুণদের প্রমাণের সুযোগ থাকছে। তাছাড়া এই সিরিজ দিয়ে পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব শুরু করতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ

আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, আকিলা ধানাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank