খান ইউনিসে মসজিদে ইসরাইলের হামলা
খান ইউনিসে মসজিদে ইসরাইলের হামলা
![]() |
গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলীয় ফুখারি শহরের একটি মসজিদে গোলাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। মধ্য গাজার আল-মুঘরাকা ও আজ-জাহরা শহরেও গোলাবর্ষণ করা হয়েছে। তবে এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে কি না তা এখনো জানা যায়নি।
এদিকে অধিকৃত পশ্চিম তীরের তুলকারেমের নিকটবর্তী শোয়েইকেহ শহরে এক ফিলিস্তিনি তরুণের বুকে গুলি করেছে ইসরাইলি বাহিনী।
আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে তুলকারেমের থাবেত সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ওয়াফা নিউজ এজেন্সি।
১৫ ঘণ্টার প্রাণঘাতি অভিযানের পর তুলকারেমের নিকটবর্তী দেইর আল-ঘুসুন শহর থেকে ইসরাইলি বাহিনী সরে যাওয়ার কয়েক ঘণ্টা পর এ খবর পাওয়া গেল।
প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্ধারকর্মীরা শহরটির ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করার পর ওই অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৩৪ হাজার ৬৫৪ জন ফিলিস্তিনি নিহত ও ৭৭ হাজার ৯০৮ জন আহত হয়েছেন।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















