রোববার   ২৯ মার্চ ২০২৬ || ১৪ চৈত্র ১৪৩২ || ০৭ শাওয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডেঙ্গুতে আরো ১২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৯

স্টাফ করেসপন্ডেন্ট

১৯:০৯, ২৫ নভেম্বর ২০২৩

৩৮৬

ডেঙ্গুতে আরো ১২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৯

গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রন্ত হয়ে সারাদেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩ জন এবং ঢাকার বাইরে ৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৯ জন।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৫৯৫ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯২৫ জন এবং ঢাকা সিটির বাইরে ৬৭০ জন। এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ৭ হাজার ১৯৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ১ হাজার ৬৭৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১৮৪ জন এবং ঢাকা সিটির বাইরে ৫৭৫ জন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত