রোববার   ২২ মার্চ ২০২৬ || ৭ চৈত্র ১৪৩২ || ৩০ রমজান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৮ জন হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট

২১:৪৪, ১২ জানুয়ারি ২০২৩

৬০১

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৮ জন হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘন্টায় ঢাকায় নতুন ভর্তি রোগী ৭ জন এবং ঢাকার বাইরে ১১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ১৪৯ জন এবং ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি  হাসপাতালে মোট ভর্তি রোগী ৫৭ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ৯২ জন।

১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী ৩৬০ জন। এর মধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ১৭৩ জন। ঢাকার বাইরে ভর্তি  রোগী ১৮৭ জন।

এ পর্যন্ত ২১০ জন ছাড়প্রাপ্ত নিয়ে বাড়ি ফিরে গেছে। এর মধ্যে ঢাকায় ১১৬ জন, ঢাকার বাইরে ৯৪ জন।

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত