মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ || ২ চৈত্র ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বুমরাহ, তৃতীয় সেরা অলরাউন্ডার মিরাজ

স্পোর্টস ডেস্ক

২০:২১, ২৭ নভেম্বর ২০২৪

৭৯১

র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বুমরাহ, তৃতীয় সেরা অলরাউন্ডার মিরাজ

টেস্টের বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ। পার্থ টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন তিনি। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ধসিয়ে দিতে নেন ৫ উইকেট। র‌্যাঙ্কিংয়ে যার পুরস্কার পেলেন ভারতীয় ডানহাতি পেসার। বোলিং র‌্যাঙ্কিংয়ে কাগিসু রাবাদা দুইয়ে ও জস হ্যাজলউড তিনে নেমে গেছেন। 

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেহেদী মিরাজ সেরা তিনে ঢুকেছেন। এন্টিগা টেস্টে ব্যাটে-বলে কিছুটা ভালো করায় তিন ধাপ উন্নতি হয়েছে তার। টেস্ট না খেললেও মিরাজের সঙ্গে যৌথভাবে তিনে আছেন সাকিব।  অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। দুইয়ে আছেন রবিশচন্দন অশ্বিন। 

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দ্বিতীয় সেরা তরুণ জশস্বী জয়সোয়াল। পার্থে তিনি ১৬১ রানের ইনিংস খেলেন। যার সুবাদে দুই ধাপ এগিয়েছেন। সেরা অবস্থানে আছেন জো রুট। কেন উইলিয়ামসন ও হ্যারি ব্রুক আছেন এর পরে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank