লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু
![]() |
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চার জনের মৃত্যু হয়েছে। তারা রেললাইনে বসে গল্প করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার (১১ নভেম্বর) উপজেলার আলাউদ্দিননগর এলাকার রেলপথে এই দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার নুর আলম এই তথ্য নিশ্চিত করেন।
ট্রেনে কাটা পড়ে মৃতরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে আলাউদ্দিননগর স্টেশন এলাকায় রেললাইনে বসে ওই চার জন গল্প করছিলেন। এ সময় পাশে একটি মাড়াই মেশিন চলছিল। এই শব্দের কারণে তারা ট্রেনের শব্দ শুনতে পারেননি। করতোয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই চার জন নিহত হন।
আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- স্বর্ণের দাম আবার কমলো
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার

















