আড়াই মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু
আড়াই মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু
![]() |
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আড়াই মাস বন্ধ থাকার পর ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। মেসার্স প্রিয়ম এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান আলু আমদানি করেছে।
বুধবার দুপুরে ভারত থেকে দুই ট্রাক আলু আমদানি হয়। দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে এসব আলু আমদানি করেছেন বলে জানান আমদানিকারক প্রতিনিধি।
আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি পারভেজ হোসেন বলেন, দেশের বাজারে আলুর দাম ঊর্ধ্বগতি তাই বাজার নিয়ন্ত্রণ রাখতে ভারত থেকে আলু আমদানি শুরু করেছি। প্রথম দিনে ভারতীয় দুই ট্রাকে ৪৭ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। এসব আলু ভারতের জলপাইগুড়ি থেকে আমদানি করা হয়েছে। আমদানি বাড়লে দেশের বাজারে আলুর দামটা অনেক কমে আসবে। দীর্ঘ আড়াই মাস পর কম শুল্কে আজকে ভারত থেকে আলু আমদানি করা হয়েছে। বর্তমান দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে মূলত এ আমদানি করা হয়েছে।
আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- স্বর্ণের দাম আবার কমলো
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার

















