মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ || ২১ মাঘ ১৪৩২ || ১৩ শা'বান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া অফিস

অপরাজেয় বাংলা ডেস্ক

১২:১৯, ১৫ মার্চ ২০২৪

৪৩১

বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া অফিস

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও নোয়াখালী জেলাসহ খুলনা, বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আগামীকাল শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস বলছে, সারা দেশে আজ রাত ও শনিবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শনিবার রাত ও পর দিন রোববার (১৭ মার্চ) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank