শুভেচ্ছা সফরে চট্টগ্রামে চীনা নৌ জাহাজ
শুভেচ্ছা সফরে চট্টগ্রামে চীনা নৌ জাহাজ
![]() |
চীনা নৌবাহিনীর জাহাজ কিউই জিগুয়াং ও জিং গ্যাংশান শুভেচ্ছা সফরের অংশ হিসেবে শনিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বন্দরে প্রশিক্ষণ নৌবহরকে স্বাগত জানান।
ঢাকার চীনা দূতাবাস জানায়, চট্টগ্রাম বন্দরে দূতাবাসের কূটনীতিক, ব্যবসায়ী, কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রতিনিধি এবং চীনা নাগরিকরা এ সময় উপস্থিত ছিলেন। চীনা নাগরিকরা বিপুল উৎসাহে চীন ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।
তারা চীনা নৌবাহিনীকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে চীন-বাংলাদেশের বন্ধুত্ব যেন দীর্ঘজীবী হয়, তা প্রত্যাশা করেন।
নৌ বহরের চারদিনের শুভেচ্ছা সফরকালে চীন ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে সহযোগিতা ও পারস্পরিক আস্থা বাড়াতে একযোগে কাজ করবে। চীনের নৌবহর চার বছর পর বাংলাদেশে শুভেচ্ছা সফরে এলো।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর এটিই প্রথম কোনো বিদেশি নৌবহরের বাংলাদেশ সফর। চীন-বাংলাদেশ বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও গভীর করার জন্য এ সফরটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।
আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- স্বর্ণের দাম আবার কমলো
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার

















