চট্টগ্রামে ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই মরদেহ উদ্ধার
চট্টগ্রামে ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই মরদেহ উদ্ধার
![]() |
চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙর করে রাখা ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত দুইজনের নাম-পরিচয় এখনও জানা না যায়নি। তবে ধারণা করা হচ্ছে তারা ওই জাহাজের কর্মকর্তা হতে পারেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের জ্বালানি তেল খালাসের জেটিতে নোঙর করে রাখা ট্যাংকারটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ট্যাংকারটিতে আগুন ধরে যায়। বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, আমরা দুইজনের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ কোস্টগার্ড ও নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, বেলা ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলার জ্যোতি নামে অপরিশোধিত একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে কাজ করে কোস্টগার্ড, সেনাবাহিনী, নৌবাহিনী ও ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম।
এছাড়াও দুর্ঘটনার খবর পেয়ে বন্দর, ইপিজেড ও কেইপিজেড স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- স্বর্ণের দাম আবার কমলো
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার

















