বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ || ৭ ফাল্গুন ১৪৩২ || ২৯ শা'বান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এস আলম চিনি মিলে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

অপরাজেয় বাংলা ডেস্ক

১৮:০৩, ৪ মার্চ ২০২৪

আপডেট: ১৮:১৭, ৪ মার্চ ২০২৪

৯১৩

এস আলম চিনি মিলে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম চিনি মিলে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

সেমাবার (৪ মার্চ) বিকেলের দিকে এ ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম সূত্র জানায়, বিকেল পৌনে ৪টার দিকে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকার চিনি মিলটির গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কর্ণফুলী, আনোয়ারা ফায়ার স্টেশন আগুন নির্বাপণে কাজ করেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, এস আলম রিফাইন্ড সুগার মিলের ৫ম তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৫টি স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে আছে, বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে বলেও জানান তিনি।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank