শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণ
শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণ
![]() |
শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকে শপথ নিয়েছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানী কলম্বোয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ শপথ গ্রহণ করেন।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত শপথ গ্রহণ অনুষ্ঠানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এর আগে, রোববার (২২ সেপ্টেম্বর) দ্বিতীয় দফায় ভোট গণনার পর অনূঢ়াকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে ৫৫ বছর বয়সী দিসানায়েকে দ্বীপরাষ্ট্রটির প্রথম বামপন্থী হিসেবে রাষ্ট্রপ্রধান হওয়ার গৌরব অর্জন করেন। সেইসঙ্গে ২০২২ সালে গণবিক্ষোভের মুখে তখনকার প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর দুই বছরেরও বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পায় শ্রীলঙ্কা।
প্রসঙ্গত, শনিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেসহ ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















