শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন দিসানায়েকে
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন দিসানায়েকে
![]() |
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুড়া কুমার দিসানায়েকে। তিনি মার্ক্সবাদী হিসেবে বেশ জনপ্রিয়। শ্রীলঙ্কার নির্বাচন কমিশন দিসানায়েকেকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে। খবর আল জাজিরার।
শনিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় ও তৃতীয় পছন্দের প্রার্থীকে বিবেচনায় নিয়ে নতুন করে ভোট গণনা করা হয়। শ্রীলঙ্কার ইতিহাসে দ্বিতীয়বার ভোট গণনার ঘটনা ছিল এই প্রথম।
দুই শীর্ষ প্রতিযোগী এনপিপি দলের অনুড়া কুমারা দিশানায়েকে ও বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা ছাড়া বাকিরা প্রার্থীরা নির্বাচনী লড়াই থেকে বাদ পড়ে যান তুলনামূলক কম ভোট পাওয়ার কারণে।
এগিয়ে থাকা দুই প্রার্থীকে দ্বিতীয় পছন্দের প্রার্থী হিসেবে যারা ভোট দিয়েছিলেন সেগুলো পরে আবার গণনা করা হয়। সেই গণনা শেষ হওয়ার পর দেশটির নির্বাচন কমিশন অনুড়া কুমার দিসানায়েকেকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচিত নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















