তাইওয়ানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের আঘাত
তাইওয়ানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের আঘাত
![]() |
তাইওয়ানের পূর্ব উপকূলীয় হুয়ালিয়েন কাউন্টিতে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে রাজধানী তাইপেও কেঁপে উঠেছে। তবে শনিবারের ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
তাইওয়ানের আবহাওয়া প্রশাসনের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে স্বল্প জনবসতিপূর্ণ হুয়ালিয়েন কাউন্টি। ও এলাকায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তাইওয়ানের আবহাওয়া প্রশাসন বলেছে, হুয়ালিয়েন কাউন্টিতে আঘাত হানা ভূমিকম্পে রাজধানী তাইপেও কেঁপে উঠেছে। এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার গভীরে।
দু’টি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত তাইওয়ান অত্যন্ত ভূমিকম্প প্রবণ। যে কারণে এই মাত্রার কিছু ভূমিকম্প সেখানে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। যদিও ভূমিকম্পের গভীরতা এবং আঘাত হানার স্থানের ওপর এর ভয়াবহতা নির্ভর করে।
এর আগে গত বছরের এপ্রিলে তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে বড় ওই ভূমিকম্পে স্বায়ত্বশাসিত দ্বীপভূখণ্ডে ৯ শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এই ভূমিকম্পের পর সেখানে হাজার হাজার আফটারশক অনুভূত হয়।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















