দলীয় মনোনয়ন গ্রহণ করলেন কমলা হ্যারিস
দলীয় মনোনয়ন গ্রহণ করলেন কমলা হ্যারিস
![]() |
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস। শুক্রবার (২৩ আগস্ট) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির চারদিনের জাতীয় সম্মেলন দেশটির স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ছিল শেষ দিন। আর গতকাল রাতেই কমলা হ্যারিস দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন।
দলীয় মনোনয়ন গ্রহণ করার পর সম্মেলনে ভাষণ দিয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা। সেখানে তিনি বলেছেন, আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবো।
এ ছাড়া তিনি বলেছেন, আমার এই মনোনয়ন একটি নতুন পথ তৈরি করার সুযোগ। দেশকে এগিয়ে নিতে হবে। তবে তা কোনো একটি দল বা উপদলের সদস্য হিসেবে নয়, আমেরিকান হিসেবে।
দেশটিতে আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কমলা হ্যারিসের প্রতিপক্ষ হচ্ছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















