ইরানে বাস উল্টে ৩৫ পাকিস্তানি নিহত
ইরানে বাস উল্টে ৩৫ পাকিস্তানি নিহত
![]() |
ইরানের ইয়াজদ শহরে পাকিস্তানি যাত্রী বহনকারী একটি বাস উল্টে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১৮ জন।
হতাহতরা সবাই পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা।ইরান জানিয়েছে, ৩০ জন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরো পাঁচজন প্রাণ হারান। খবর আনাদোলু ও দ্য ডনের।
মঙ্গলবার (২০ আগস্ট) রাতে ওই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জানা যায়, পাগাড়ি রাস্তায় বাঁক নেওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় এবং এতে আগুন ধরে যায়।
দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন। তাদের বেশিরভাগই পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা, ঘোটকি এবং অন্যান্য শহরের বাসিন্দা। দুর্ঘটনার পর আহতদের ইয়াজদের হাসপাতালে নেয়া হয়েছে।
ইরানি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বাসটি তাফতান-দেহশির চেক পয়েন্টের কাছে উল্টে যায়। পরে সেটিতে আগুন ধরে যায়। বাসে ৫৩ জন যাত্রী ছিলেন।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















