পাকিস্তানে আকস্মিক বন্যায় প্রাণহানি ১৮৭
পাকিস্তানে আকস্মিক বন্যায় প্রাণহানি ১৮৭
![]() |
পাকিস্তানে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৮৭ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৩৩ জন। জুলাই মাসে শুরু হওয়া বর্ষণের কারণে এসব প্রাণহানি ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে।
শনিবার পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এক প্রতিবেদনে হতাহতের এসব তথ্য জানিয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৯৬ জন শিশু ও ৩০ জন নারী।
এনডিএমএর প্রতিবেদনে বলা হয়, বন্যায় দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে ৬৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণ সিন্ধু প্রদেশে যথাক্রমে ৬৫ ও ৩২ জনের মৃত্যু হয়েছে। তা ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ১৩ জন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে পাঁচজন এবং উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তান অঞ্চলে চারজনের মৃত্যু হয়েছে।
এ সময় ৩৫২টি গবাদিপশু মারা গেছে। এ ছাড়া বন্যায় ২ হাজার ২৯৩টি বাড়ি ও ৩০টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেছে এনডিএমএ।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















