নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যা: ভারতজুড়ে ধর্মঘটে চিকিৎসকরা
নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যা: ভারতজুড়ে ধর্মঘটে চিকিৎসকরা
![]() |
কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ভারতজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন চিকিৎসকরা।
এনডিটিভি জানায়, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) ডাকা ধর্মঘটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। শনিবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট চলবে রোববার নাগাদ।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, হাসপাতালে ঘটা ন্যক্কারজনক ঘটনায় ক্রমবর্ধমান বিক্ষোভের মধ্যে দেশজুড়ে ধর্মঘটের কর্মসূচি দেয় আইএমএ। এ কর্মসূচির ফলে বহির্বিভাগে রোগীদের নিয়মিত সেবা ও জরুরি নয় এমন অস্ত্রোপচার বন্ধ থাকবে, তবে অব্যাহত থাকবে জরুরি সব ধরনের স্বাস্থ্যসেবা।
দিল্লির বড় হাসপাতালগুলোতে বহির্বিভাগে রোগী দেখা বন্ধ আছে। রাজধানী অঞ্চলের গুরু তেজ বাহাদুর, রাম মনোহর লোহিয়া ও ডিডিইউ হাসপাতাল এবং এআইআইএমএসের চিকিৎসকরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন।
ঝাড়খণ্ডে ধর্মঘটে সব সরকারি ও বেসরকারি হাসপাতাল অংশ নিয়েছে বলে জানিয়েছে আইএমএ। রাজ্যটির রাজধানী রাঁচিতে পদযাত্রায় অংশ নেয়ার পরিকল্পনা করেছে স্বাস্থ্যকর্মীদের বেশ কয়েকটি সংগঠন।
উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে প্রাচীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অবস্থান কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা।
চেন্নাইয়ে বয়কট বিক্ষোভে অংশ নেন চিকিৎসকরা, যেখানে পশ্চিমবঙ্গে সরকারি, বেসরকারি উভয় হাসপাতালগুলোর বহির্বিভাগে রোগী দেখা ব্যাহত হচ্ছে।
অন্যদিকে বেঙ্গালুরুতে এক হাজারের বেশি চিকিৎসক অংশ নিতে পারেন আইএমএর ডাকা বিক্ষোভে।
ধর্মঘট আহ্বানকারী ভারতের চিকিৎসকদের বৃহত্তম সংগঠন আইএমএ আবাসিক চিকিৎসকদের কর্ম ও থাকার পরিবেশ ঢেলে সাজানোর দাবি জানিয়েছে।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















