ইমরানের দলের আরেক নেতা গ্রেফতার
ইমরানের দলের আরেক নেতা গ্রেফতার
![]() |
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ইসলামাবাদের সভাপতি আমির মুঘলকে আবারও গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে পিটিআইয়ের আইনজীবী অসিম বেগ জানিয়েছেন, ইসলামাবাদ জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
তবে পিটিআই নেতা আমির মুঘলকে পুনরায় গ্রেফতার করার কারণ জানা যায়নি।
জানা যায়, পাকিস্তানের সাবেক ক্ষমতাসীন দলটি ৬ জুলাই প্রাদেশিক রাজধানীতে সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার আগেই দলটির এই প্রাদেশিক সভাপতিকে গ্রেফতার করা হলো।
গত মাসেই তিনি জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন এবং সমাবেশের সম্ভাব্য অবস্থানসহ সব বিষয় নিয়ে আলোচনা করেন।
এদিকে পিটিআই নেতা আলী মুহাম্মদ খান স্বাধীনতা ও আইনের শাসনের প্রতি সম্মান জানিয়ে আসন্ন সমাবেশে যোগ দেওয়ার জন্য জাতির প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘৬ জুলাই ইসলামাবাদে একটি গুরুত্বপূর্ণ সমাবেশের আয়োজন করেছে পিটিআই। এটি সমগ্র জাতির জন্য স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সঠিক পদক্ষেপ নেওয়ার একটি বার্তা। ক্ষমতাশালীদের আইনের আওতায় আনার জন্য আমাদের এই লড়াই’।
আলী মুহাম্মদ খান এসময় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবন্দি অবস্থার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘জাতির একজন নেতাকে এমন কঠোর পরিস্থিতিতে রাখা সত্যিই গভীর দুঃখজনক। আমাদের নেতা একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা এবং মাফিয়ার বিরুদ্ধে লড়াই করছেন। আমরা তার সঙ্গে আছি।’
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















