ইসরাইলের হামলায় গাজায় নিহত ৩৮ হাজার ছাড়াল
ইসরাইলের হামলায় গাজায় নিহত ৩৮ হাজার ছাড়াল
![]() |
ইসরাইলের বর্বর হামলায় গাজায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে আজ পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ১১ জনে। আর আহত হয়েছেন ৮৭ হাজার ৪৪৫ জন। খবর আল-জাজিরা
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত আপডেটে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় গাজায় নিহত হয়েছেন ৫৮ জন আর আহত হয়েছেন ১৭৯ জন।
বৃহস্পতিবার গাজা সিটির পূর্বাঞ্চলে বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।
এর আগে ইসরাইলি বাহিনী গাজা সিটির শাফ ও দারাজ এলাকার আবাসিক বাড়িতে হামলা করেছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি সংকটে কয়েক ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যেতে পারে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতাল। খান ইউনিস ও রাফায় রোগীদের সেবা প্রদানকারী একমাত্র হাসপাতাল ছিল এটি। প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের জন্য জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার জন্য মন্ত্রণালয় সকল আন্তর্জাতিক ও মানবিক সংস্থাকে আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















