সৌদি আরবে হজ পালনের সময় অন্তত ১৯ জনের মৃত্যু
সৌদি আরবে হজ পালনের সময় অন্তত ১৯ জনের মৃত্যু
![]() |
সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় তীব্র তাপদাহে জর্ডান ও ইরানের অন্তত ১৯ জন হজযাত্রী মারা গেছেন। রবিবার উভয় দেশের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, হজের রীতি পালনের সময় জর্ডানের কমপক্ষে ১৪ জন হজযাত্রী সান স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং আরও ১৭ জন নিখোঁজ রয়েছেন।
ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পীরহোসেন কুলিবান্দ জানিয়েছেন, এ বছর মক্কা ও মদিনায় হজের সময় ইরানের পাঁচজন হজযাত্রী প্রাণ হারিয়েছেন। তবে তাদের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।
পবিত্র হজ, যা ইসলামের পঞ্চম স্তম্ভের একটি, বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাগমগুলোর মধ্যে অন্যতম। প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ।
মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৮ লাখ মুসলিম তীব্র গরম উপেক্ষা করেই হজ পালন করছেন।
হজের বিভিন্ন আচার-অনুষ্ঠান বাইরে এবং পায়ে হেঁটে সম্পন্ন করতে হয়, যা বিশেষ করে বয়স্কদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে। সৌদি সরকার হজযাত্রীদের তাপদাহ থেকে রক্ষা পেতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে, যেমন জলবায়ু-নিয়ন্ত্রিত এলাকা ও বিনামূল্যে পানি বিতরণ।
তবে, সৌদি আরব হজের সময় হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। বিশ্বের বিভিন্ন দেশের সরকার তাদের নাগরিকদের হতাহতের পরিসংখ্যান প্রকাশ করে। গত বছর হজের সময় অন্তত ২৪০ জন হজযাত্রী প্রাণ হারান, যাদের অধিকাংশই ইন্দোনেশিয়ার নাগরিক।
এক সরকারি কর্মকর্তার মতে, গত বছর তাপজনিত অসুস্থতার ১০ হাজারের বেশি ঘটনা রেকর্ড করা হয়েছিল, যার মধ্যে ১০ শতাংশ হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
সৌদির এক সমীক্ষা অনুযায়ী, দেশটিতে প্রতি দশকে আঞ্চলিক তাপমাত্রা গড়ে শূন্য দশমিক ৪ সেন্টিগ্রেড হারে বাড়ছে, যা তাপদাহ পরিস্থিতি আরও খারাপ করছে।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















