বিপুল ভোটে জিতলেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ
বিপুল ভোটে জিতলেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ
![]() |
ভারতের লোকসভা নির্বাচনে নিজ নিজ আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুথ ফেরত সমীক্ষার অধিকাংশই বলেছিল নরেন্দ্র মোদির বিজেপি জোট খুব সহজেই জিততে যাচ্ছে। আবারও ভারতের ক্ষমতায় আসছে মোদি-অমিত শাহ-এর বিজেপি।
তবে ভোট গণনায় দেখা গেল বিজেপি জোট সংখ্যা গরিষ্ঠতা পেলেও খুব মসৃণ হচ্ছে না এই জয়। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিরোধী জোটের সঙ্গে।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও শেষপর্যন্ত বিরাট ব্যাবধানেই জিতলেন নরেন্দ্র মোদি। গুজরাটের বারানসী আসনে মোদি ৬ লাখ ১১ হাজার ৪৩৯ ভোট পেয়েছন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায় পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৪৫৭ ভোট। ব্যবধান এক লাখ ৫২ হাজার ৫১৩ ভোটের।
অপরদিকে গান্ধীনগর থেকে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন অমিত শাহ। ৫ লক্ষ ২৬ হাজার ভোটে জয়লাভ করলেন মোদির ডানহস্ত এই বিজেপি নেতা।
বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে সাত দফার বিশাল নির্বাচনী যজ্ঞ শুরু হয় গত ১৯ এপ্রিল। টানা দেড় মাস পর গত শনিবার (১ জুন) শেষ হয়।
পার্লামেন্টের নিম্নকক্ষ ৫৪৩ সদস্যের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দল বা জোটের ২৭২টি আসন প্রয়োজন। তবে ভোট শেষ হওয়ার পরপরই প্রকাশিত বেশিরভাগ বুথফেরত জরিপই জানায়, এনডিএ জোট ৩৫০টির বেশি আসন পেতে পারে এনডিএ। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরতে পারেন মোদি।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















