যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলায় নিহত ১৪ হুতি
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলায় নিহত ১৪ হুতি
![]() |
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের ওপর যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ হামলায় ১৪ হুতি সদস্য নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে ৩০ জনের বেশি। লোহিত সাগরের জাহাজে হুতিদের পালটা আক্রমণের জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের ওপর যৌথ হামলা চালিয়েছে।
শুক্রবার হুতিসংশ্লিষ্ট আল মাসিরাহ টিভি বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার হোদেইদাহের আল-হাওয়াক জেলা এবং আস-সালিফ বন্দরের একটি রেডিও ভবনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাহিনী বলছে, লোহিত সাগরের জাহাজে হুতি বিদ্রোহীদের হামলা চালানোর পাল্টা জবাব দিতে তারা যৌথভাবে এ হামলা চালিয়েছে।
ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাহিনী ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় ১৩টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যৌথ আক্রমণের সময় বেসামরিক অবকাঠামোর যেন ক্ষতি না হয়, সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে হুতি নেতারা জানান, ইসরাইল যখন গাজায় যুদ্ধ বন্ধ করবে, তখন তাদের জাহাজে হামলা বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















