মালদ্বীপ থেকে সব সেনা সরাল ভারত
মালদ্বীপ থেকে সব সেনা সরাল ভারত
![]() |
অবশেষে মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত। ১০ মে ছিল সেনা সরিয়ে নেওয়ার শেষ দিন। এর মধ্যেই সব সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, দ্বীপরাষ্ট্রে মোতায়েন থাকা ৮৯ ভারতীয় সেনাকর্মীই দেশে ফিরে গেছেন। উল্লেখ্য, নির্বাচনে জেতার পরই দেশ থেকে ভারতীয় সেনাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে একাধিকবার ঘোষণা দেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েকবছর ধরে মালদ্বীপে ৮০ জন ভারতীয় সেনা সদস্য কর্মরত ছিলেন। মালদ্বীপে থাকা দুটি ভারতীয় হেলিকপ্টার এবং একটি বিমান পরিচালনা করতেন তারা।
তবে প্রেসিডেন্ট মুইজ্জুর প্রথম সিদ্ধান্তই ছিল, মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরাতে হবে। তার পরেই গত ২ ফেব্রুয়ারি এই নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়। সেই চুক্তিতে বলা হয়, মালদ্বীপ থেকে ৮৯ জন ভারতীয় জওয়ান ও তাদের সহযোগীদের সরাতে হবে ১০ মের মধ্যে।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















