রাশিয়ার ৬ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের
রাশিয়ার ৬ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের
![]() |
রাশিয়ার দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলায় রোস্তভ অঞ্চলের বিমানঘাঁটিতে রাশিয়ার ছয়টি বিমান ধ্বংস করার দাবি করেছে কিয়েভ।
শুক্রবার ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, হামলায় রাশিয়ার আরও ৮ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২০ জনের বেশি সেনা কর্মকর্তা হতাহত হয়েছেন।
তারা আরও জানান, মোরোজোভস্ক ঘাঁটিতে এসইউ-২৭ এবং এসইউ-৩৪ বিমান রাখা হয়, যেগুলো রাশিয়া সম্মুখসারির যুদ্ধে ইউক্রেনে ব্যবহার করে থাকে।
তবে রাশিয়ার ওই বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলার খবরের বিষয়ে মস্কো কোনো মন্তব্য করেনি। রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, ইউক্রেন সীমান্তের ওই এলাকায় ৪০টিরও বেশি ড্রোনকে তারা নিশানা করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সারটভ, কুরস্ক, বেলগর্ড এবং ক্রাসনোডার অঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছিল ইউক্রেন। কিন্তু তাদের সব ড্রোন ভূপাতিত করা হয়েছে।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















