ইরানে আইআরজিসির ঘাঁটিতে হামলায় নিহত ১১
ইরানে আইআরজিসির ঘাঁটিতে হামলায় নিহত ১১
![]() |
ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্ত প্রদেশ সিস্তান-বেলুচেস্তানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদর দপ্তরে হামলায় দেশটির অন্তত ১১ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সুন্নি সশস্ত্র গোষ্ঠী জাইশ আল-আদলের সঙ্গে (আর্মি অফ জাস্টিস) দেশটির নিরাপত্তা বাহিনীর রাতভর এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুন্নি সশস্ত্র গোষ্ঠীর ১৬ জন সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভি।
তেহরানের আল-জাজিরার সাংবাদিক ডোরসা জাব্বারি বলেন, এটি জইশ আল-আদল দ্বারা পরিচালিত সবচেয়ে মারাত্মক আক্রমণগুলোর মধ্যে একটি। বন্দুকধারীরা একযোগে বিভিন্ন নিরাপত্তা ও সামরিক কম্পাউন্ডে হামলা চালায়। তাদের গায়ে আত্মঘাতী পোশাকও ছিল।
ইরানের রাষ্ট্রীয় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহমাদি বলেন, সিস্তান-বেলুচেস্তানের শহর চাবাহার এবং রাস্কে অবস্থিত গার্ডস সদর দপ্তর দখলে ব্যর্থ হয়েছে সন্ত্রাসীরা।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















