স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন
![]() |
স্বাধীনতা দিবস উপলক্ষ্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক টেলিগ্রাম বার্তায় অভিনন্দন জানান রাশিয়ার প্রেসিডেন্ট।
মঙ্গলবার (২৬ মার্চ) ঢাকায় রাশিয়ার দূতাবাস তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায়।
অভিনন্দন বার্তায় পুতিন লিখেছেন, মাননীয় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী আপনার দেশের জাতীয় ছুটির দিন-স্বাধীনতা দিবস উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় গড়ে উঠেছে। আমি নিশ্চিত যে পারস্পরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের জনগণের স্বার্থ উন্নয়ন এবং শক্তিশালী আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় আরও অবদান রাখতে পারব।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















