পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী
পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী
![]() |
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন ফাইন গেল পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন লিও ভারাদকার।
বুধবার ডাবলিনের সরকারি ভবনের বাইরে সাংবাদিকদের ভারাদকার বলেন, আমি ফাইন গেলের প্রেসিডেন্ট ও নেতার পদ থেকে আজ থেকে পদত্যাগ করছি এবং আমার উত্তরসূরি দায়িত্ব গ্রহণ করা মাত্রই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করব।
তিন দলীয় জোটের প্রধানের পদ থেকে ভারাদকারের পদত্যাগ স্বয়ংক্রিয়ভাবে দেশটির সাধারণ নির্বাচনকে ত্বরান্বিত করে না। লিও ভারাদকার ৬ এপ্রিল দলের নতুন নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছেন।
তিনি জানান, তার পদত্যাগের কারণ কিছুটা ব্যক্তিগত ও কিছুটা রাজনৈতিক। তবে রাজনৈতিক কারণটিই আসল। আসন্ন নির্বাচন নিয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি আমার দল আবারও বিজয়ী হবে।
ভারাদকার আরও বলেন, সাত বছর কাজ করার পর আমি মোটেও এই দায়িত্বের জন্য সেরা মানুষটি নই।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















