কারাগারে ইমরানের সব ধরনের বৈঠক নিষিদ্ধ
কারাগারে ইমরানের সব ধরনের বৈঠক নিষিদ্ধ
![]() |
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান বতর্মানে তোষাখানা মামলায় দেশটির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। ওই কারাগারে দুই সপ্তাহের জন্য সব ধরনের বৈঠক নিষিদ্ধ করা হয়েছে।
পাঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে, নিরাপত্তাজনিত কারণে আদিয়ালা কারাগারে সব ধরনের মিটিং এবং সাক্ষাৎকার নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার জিও নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কারাগারের বাইরে কাঁটাতার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা, গোয়েন্দা ব্যুরো এবং কারাগারের কর্মীদের নতুন করে নিরাপত্তা অডিট একদিনের মধ্যে করা হবে। কারাগার প্রাঙ্গণে সবার দেহ তল্লাশি করা হবে এবং কারাগারের আশপাশে একটি ক্লিয়ারেন্স অপারেশন চালানো হবে।
কারাগারের ভেতরে কাজ করা সরকারি ঠিকাদারদের নিরাপত্তা ছাড়পত্রও চাওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
৩১ বছরের সাজাপ্রাপ্ত ইমরানকে গত বছরের সেপ্টেম্বরে এটক কারাগার থেকে আদিয়ালা কারাগারে স্থানান্তরিত করা হয়। কারাবাসকালীন তার আইনজীবী, দলীয় নেতা এবং পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠকের জন্য সোম ও বৃহস্পতিবার বরাদ্দ ছিল।
বৃহস্পতিবার পাকিস্তানের নির্ভরযোগ্য গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, গত বুধবার এ কারাগারে ‘সন্ত্রাসী হামলার’ চেষ্টা চালানো হয়। এক যৌথ অভিযানে ওই রাতে কেন্দ্রীয় আদিয়ালা কারাগারে হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও পুলিশ। এ সময় তারা তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বলে জানানো হয়।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















