কানাডায় ছুরিকাঘাতে শ্রীলঙ্কান মা-শিশুসহ নিহত ৬
কানাডায় ছুরিকাঘাতে শ্রীলঙ্কান মা-শিশুসহ নিহত ৬
![]() |
কানাডার এক শ্রীলঙ্কান মা এবং চার শিশু সন্তানসহ পরিবারের ছয় সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হামলায় আহত পরিবারটির পুরুষ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মার্চ) পুলিশ জানিয়েছে বুধবার রাতে রাজধানী অটোয়ায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় কানাডাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।
পুলিশ বলছে, নিহত ছয়জন কানাডায় নতুন এসেছিল, তাদের মধ্যে সবচেয়ে ছোটটির বয়স মাত্র ২ মাস।
এ ঘটনায় শ্রীলঙ্কা থেকে কানাডায় যাওয়া ১৯ বছর বয়সী পুরুষ শিক্ষার্থী ফেব্রিও ডি-জয়সাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছয়টি প্রথম মাত্রার হত্যাকাণ্ড ও একটি হত্যাকাণ্ডের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ডি-জয়সা পরিবারটিকে চিনত আর ওই বাড়িতেই বসবাস করত।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হামলাটিকে ভয়ানক শোচনীয় ঘটনা হিসেবে উল্লেখ করে এতে তিনি আতঙ্কিত হয়েছেন বলে মন্তব্য করেছেন।
অটোয়ার স্থানীয় সময় বুধবার রাত ১১টার একটু আগে জরুরি কল পেয়ে পুলিশ ঘটনাস্থল বারহেভেনে যায়। পুলিশ প্রধান এরিক স্টাবস জানান, ঘটনাস্থলে গিয়েই পুলিশ কর্মকর্তারা দ্রুতই সন্দেহভাজনকে শনাক্ত করে ফেলে আর কোনো ঘটনা ছাড়াই তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















