শুক্রবার   ২৭ মার্চ ২০২৬ || ১৩ চৈত্র ১৪৩২ || ০৬ শাওয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন রোববার

ইন্টারন্যাশনাল ডেস্ক

২২:৩৫, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

২৯০

পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন রোববার

পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে রোববার (৩ মার্চ)। দেশটির জাতীয় পরিষদ সচিবালয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ডন।

পাকিস্তানের জাতীয় পরিষদের (এনএ) জারি করা তফসিল অনুযায়ী, প্রার্থীরা শনিবার দুপুর ২টা পর্যন্ত তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ওইদিনই কাগজপত্র যাচাই-বাছাই শেষ হবে।

তফসিলে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচনের পদ্ধতি জাতীয় পরিষদ সদস্যদের (এমএনএ) কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধানমন্ত্রী পদের জন্য শাহবাজ শরিফকে মনোনীত করেছে এবং ওমর আইয়ুব খানকে মনোনীত করেছে পিটিআই।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত