সাব-জেল নয়, কারাগারে যেতে চান বুশরা বিবি
সাব-জেল নয়, কারাগারে যেতে চান বুশরা বিবি
![]() |
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি তোশাখানা মামলায় ১৪ বছরের সাজা ভোগ করার জন্য বানিগালার বাসভবনে (সাব-জেল) থাকতে চান না। তিনি আদিয়ালা কারাগারে সাজা ভোগ করতে চান। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জানিয়েছেন বুশরা বিবি।
এ ছাড়া সাজাভোগের জন্য তার বানিগালা বাসভবনকে সাব-জেল ঘোষণা করার যে সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছে, তাও চ্যালেঞ্জ করেছেন তিনি।
তোশাখানা মামলায় কারাদণ্ড দেওয়ার পর গত মাস থেকে বুশরা বিবিকে তার ইসলামাবাদের বাসভবনে বন্দি করে রাখা হয়েছে। এ জন্য বানিগালার বাসভবনকে সাব-জেল ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।
আবেদনে বুশরা বিবি বলেছেন, পিটিআইয়ের অন্য কর্মীদের মতো তিনিও বাসভবনের পরিবর্তে আদিয়ালা কারাগারে সাজা ভোগ করতে চান। একই সঙ্গে নিরাপত্তাজনিত আশঙ্কায় সাব-জেলে থাকাও নিরাপদ মনে করছেন না তিনি।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















