নওয়াজের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হতে চান না বিলাওয়াল
নওয়াজের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হতে চান না বিলাওয়াল
![]() |
ইন্ডিপেন্ডেন্ট উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, ৮ ফেব্রুয়ারির নির্বাচনের পর পিএমএল-এন ক্ষমতায় এলে তার পক্ষে তাদের সঙ্গে হাত মেলানো কঠিন হবে। খবর ডনের
বিলাওয়াল বলেন, নওয়াজ ফের ক্ষমতায় এলে আমি পররাষ্ট্রমন্ত্রী হবো না, সেই পুরোনো রাজনীতিতে অংশ নিতে পারব না। উনি যদি তা থেকে সরে এসে দেশে গণতন্ত্রের উপকারের পরিবেশ তৈরি করেন, তাহলে আমি তার পাশে দাঁড়াতে পারি।
তিনি বলেন, পিপিপি ছাড়া প্রধান দুই রাজনৈতিক দলই ঘৃণা ও বিভাজনের রাজনীতিতে লিপ্ত এবং আমরা তাতে যোগ দিতে আগ্রহী নই।
আগামী ৮ তারিখ পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পিএমএল-এনের পক্ষ থেকে বলা হয়েছে, দলটি সংখ্যাগরিষ্ঠতা পেলে চতুর্থবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন নওয়াজ শরিফ।
এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এখনো কারাগারে। তার দলের প্রতীক বাতিল ঘোষণা করা হয়েছে। ইমরানের অনেক সমর্থক তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের অনেক নেতা এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















