মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সাজা কমল
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সাজা কমল
![]() |
রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারি মামলায় ১২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সাজা কমিয়ে অর্ধেক করেছে দেশটির ক্ষমা বোর্ড। খবর আলজাজিরার
শুক্রবার মালয়েশিয়ার ক্ষমা বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৮ সালের ২৩ আগস্ট নাজিবকে মুক্তি দেওয়া হবে। এছাড়া তার ওপর আরোপিত জরিমানা ২১০ মিলিয়ন রিঙ্গিত থেকে ৫০ মিলিয়ন রিঙ্গিত করা হয়েছে। যদি তিনি এ অর্থ দিতে ব্যর্থ হন তবে অতিরিক্ত এক বছর কারাভোগ করতে হবে।
প্রসঙ্গত, ২০০৯ সালে নাজিব রাজাক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাকাকালে দেশটির অর্থনৈতিক উন্নতির জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে ওয়ান মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বেরহাদ বা ওয়ানএমডিবি গঠন করা হয়। পরবর্তীতে ওই তহবিল থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার লোপাটের ঘটনা ঘটে। এর সঙ্গে নাজিব রাজাক জড়িত বলে তদন্তে উঠে আসে।
এরপর ২০২০ সালে নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ড এবং ২১০ মিলিয়ন মালয় রিঙ্গিত জরিমানা করা হয়। যদিও দণ্ডের বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। কিন্তু সব বিচারপতিদের সম্মতিতে তার আবেদন বাতিল করা হয়। আর সাজা বহাল রাখার আদেশ দেওয়া হয়।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















